Logo
শিরোনাম

পয়লা বৈশাখে জনসমাগম করা যাবে না

প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ এপ্রিল ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২২৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
নির্দেশনা অনুসরণ করে জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করে সম্ভব হলে অনলাইন বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠান আয়োজনের জন্য অনুরোধ জানানো হলো। কোনো অবস্থাতেই জনসমাগম করা যাবে না

বিদ্যমান করোনা পরিস্থিতিতে পয়লা বৈশাখে কোনো অবস্থাতেই জনসমাগম করা যাবে না বলে জানিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব আ স ম হাসান আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এই নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্ভব হলে অনলাইনে বাংলা নববর্ষ পালন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২১ মার্চ অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপন সংক্রান্ত গৃহীত কর্মসূচির বিষয়ে জানানো যাচ্ছে যে, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারি করা নির্দেশনা অনুসরণ করে জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করে সম্ভব হলে অনলাইন বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠান আয়োজনের জন্য অনুরোধ জানানো হলো। কোনো অবস্থাতেই জনসমাগম করা যাবে না।

গত বছরও করোনা পরিস্থিতির জন্য ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়নি। ওই সময় বিভিন্ন সংগঠন ভার্চুয়ালি বর্ষবরণের আয়োজন করে।


আরও খবর