Logo
শিরোনাম

পূর্ব তেজতুরী বাজারের বাসায় বিস্ফোরণ, ২ জন দগ্ধ

প্রকাশিত:শনিবার ০২ অক্টোবর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৯৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর পূর্ব তেজতুরী বাজারের একটি বাসায় বিস্ফোরণে ২ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১ অক্টোবর) রাতে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন মো. জিতু (২৮) ও মো. ইয়াসিন (৩২)। ঘটনার পর ওই বাসায় পুলিশ ও বোম ডিসপোজাল ইউনিট চারদিক দিয়ে ঘিরে রেখেছে। তবে কি কারণে বিস্ফোরণ ঘটেছে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তেজগাঁওয়ে ২৭/১ পূর্ব তেজতুরী বাজার সংলগ্ন ৬ তলা ভবনের তৃতীয় তলায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। তিন তলার একটি রুমে দগ্ধ দুই শিক্ষার্থী মেস ভাড়া করে থাকতেন। বিস্ফোরণে তারা আহত হন।

রাত সোয়া ১১টায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ বলেন, বিস্ফোরণে ওই দুইজন আহত হয়। তবে কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না।

এদিকে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে তেজগাঁও জোনের পুলিশসহ পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সক্রাইম ইউনিট, ডিবি পুলিশসহ বোম ডিসপোজাল ইউনিট গিয়ে আলামত সংগ্রহ করছে।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান বলেন, একটি কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কি কারণে বা কিভাবে বিস্ফোরণ হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। তদন্তের পরই তা নিশ্চিত করে বলা যাবে।


আরও খবর