Logo
শিরোনাম

পুরুষ অভিভাবক ছাড়াই নারীদের ওমরাহ’র অনুমতি

প্রকাশিত:রবিবার ২৭ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৬১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই ১৮ থেকে ৬৫ বছর বয়সী নারীদের ওমরাহ পালনের অনুমতি দিচ্ছে সৌদি আরব। তবে দীর্ঘদিনের এ প্রথা বাতিল করা হলেও নারীদের একটি নিয়ম মানতে বলা হয়েছে। আর এ নিয়মের মধ্যে রয়েছে একটি দলের অংশ হিসাবে ওমরাহ পালনে যেতে হবে নারীদের।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওমরাহ হজ পালনের জন্য আবেদন করা নারীদের কমপক্ষে ১ ডোজ টিকা নিতে হবে। এছাড়া কোনো ধরনের অসুস্থতা থাকা যাবে না।

মন্ত্রণালয় আরও বলেছে, সৌদি আরবে বসবাসরত এবং সৌদি নাগরিক, যারা গত ৫ বছরে হজ করেননি তারা চলতি বছরে হজের জন্য নিবন্ধন করতে পারবেন।

নিউজ ট্যাগ: নারীদের ওমরাহ

আরও খবর

আজ ঈদ

বৃহস্পতিবার ১১ এপ্রিল ২০২৪