Logo
শিরোনাম

পুরস্কার পেলেন সমকামী পরিচয় দেওয়া অভিনেত্রী আরিয়ানা

প্রকাশিত:মঙ্গলবার ২৯ মার্চ ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১২৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা পার্শ্ব-অভিনেত্রী শাখার পুরস্কার পেলেন আরিয়ানা ডিবোস। নিজেকে প্রকাশ্যে সমকামী পরিচয় দেওয়া প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে অস্কার জয়ের রেকর্ড গড়লেন আরিয়ানা ডিবোস। স্টিভেন স্পিলবার্গের ওয়েস্ট সাইড স্টোরি ছবিতে আনিতা চরিত্রে মনকাড়া অভিনয় করেছেন তিনি। তার হাতে পুরস্কার তুলে দেন গতবারের সেরা পার্শ্ব-অভিনেতা ড্যানিয়েল কালুইয়া। মজার বিষয় হলো, ১৯৬২ সালের অস্কারে ওয়েস্ট সাইড স্টোরির আনিতা চরিত্রের জন্য রিটা মোরেনো সেরা পার্শ্ব অভিনেত্রী হন। স্টিভেন স্পিলবার্গের ছবিটি ওই চলচ্চিত্রেরই রিমেক।

এবারের অস্কারে সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে সবচেয়ে ফেভারিট ছিলেন আরিয়ানা ডিবোস। বাফটা, গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড এবং ক্রিটিস চয়েস মুভি অ্যাওয়ার্ডস জিতে অন্যদের চেয়ে বেশ এগিয়ে ছিলেন। শেষমেশ তার হাতেই উঠলো অস্কারের ট্রফি। প্রথমবার অস্কার মনোনয়ন পেয়েই পুরস্কারটি ঘরে নিলেন ৩১ বছর বয়সী এই তারকা। সেরা পার্শ্ব অভিনেত্রী শাখায় মনোনীত অন্য চার জন হলেন জুডি ডেঞ্চ (বেলফাস্ট), কির্স্টেন ডান্সট (দ্য পাওয়ার অব দ্য ডগ), আনজানু এলিস (কিং রিচার্ড) কিংবা জেসি বাকলি (দ্য লস্ট ডটার) খালি হাতেই ফিরবেন বলে ধরে নেওয়া হয়েছিল। সেটাই হয়েছে।

নিউজ ট্যাগ: আরিয়ানা ডিবোস

আরও খবর