
পুরান ঢাকায় একটি চার তলা ভবনের নিচতলায়
পলিথিনের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট
কাজ করছে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায়
আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া
সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
মো. শাহজাহান শিকদার বলেন, পুরান ঢাকার মাহুতটুলীর চার
তলা ভবনের নিচতলায় পলিথিনের কারখানায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট ও পরে
আরও সাতটি ইউনিট যোগ হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

