
পুরান ঢাকায় একটি চার তলা ভবনের নিচতলায় পলিথিনের কারখানায় অগ্নিকাণ্ডের
ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের
১২টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
শনিবার রাত সাড়ে ১১টায় আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস
অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
তিনি বলেন, রাজধানীর পুরান ঢাকার মাহুতটুলীর চার তলা ভবনের নিচতলায় পলিথিনের
কারখানায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট ও পরে আরও ছয়টি ইউনিট যোগ হয়ে আগুন
নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন, একটি মেশিন
থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর বৈদ্যুতিক তারের মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত
কোনো হতাহত নেই। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই জানানো সম্ভব নয় বলে তারা জানান।

