Logo
শিরোনাম

পুরান ঢাকার ঐতিহ্যবাহী ডালরুটি তৈরির রেসিপি

প্রকাশিত:বৃহস্পতিবার ১৩ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১১৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ডালরুটি মূলত তেল ছাড়া তৈরি সুস্বাদু বিশেষ একধরনের সেঁকা রুটি, যা দেখতে অনেকটা পিঠার মতো। চালের আটার রুটির ভেতর মটরডালের পুর দিয়ে এটি তৈরি করা হয়। তারপর সেঁকে নেওয়া হয় তাওয়ায়। পুর বানানোর জন্য প্রথমে মটরডাল সেদ্ধ করে নেওয়া হয়, তার সঙ্গে মেশানো হয় বিভিন্ন ধরনের মসলা। এরপর পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, পুদিনাপাতাকুচি দিয়ে তৈরি করা হয় মটর ডালের মিশ্রণ। মরিচের ব্যবহারের কারণে এটি বেশ ঝাল ঝাল হয়ে থাকে। রুটি বানানোর জন্য চালের আটা সেদ্ধ করে নিয়ে হাতে গোল গোল মণ্ড বানানো হয়।

তারপর হাতের তালুতে চাপ দিয়ে কিছুটা চ্যাপ্টা করে নিতে হয় চালের সে মণ্ডটি। চ্যাপ্টা করে নেওয়া মণ্ডে পরিমাণমতো ডালের মিশ্রণ দিয়ে সেটা আবার গোল করে নিতে হয়। তারপর বেলুন দিয়ে বেলে তৈরি করা হয় একটু মোটা আর ছোট আকারের এ ডালের রুটি। এরপর গরম তাওয়ায় হালকা আঁচে ৫ থেকে ৭ মিনিট সেঁকে নিলে তৈরি হয়ে যায় ডালরুটি। সাধারণত ধনেপাতা আর তেঁতুলের চাটনির সঙ্গে খাবারের জন্য পরিবেশন করা হয় এটি। এ ছাড়া খাওয়া যায় বিভিন্ন ধরনের মাংসের ঝোলের সঙ্গে।


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩