Logo
শিরোনাম

পুলিশের অতিরিক্ত ডিআইজি হলেন ৭৩ কর্মকর্তা

প্রকাশিত:শুক্রবার ০৩ জুন ২০২২ | হালনাগাদ:সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন পুলিশ সুপার পদমর্যাদার আরও ৭৩ জন কর্মকর্তা। বৃহস্পতিবার (২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন তিনটিতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস।

এর আগে গত মঙ্গলবার (৩১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে দুটি প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পান পুলিশ সুপার পদমর্যাদার ৪৩ জন কর্মকর্তা।


আরও খবর