Logo
শিরোনাম

পুলিশের চাকরি থেকে অবসর নিতে চান ডি এ তায়েব

প্রকাশিত:রবিবার ১৩ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর ২০২৩ | ১৩৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ইন্সপেক্টর ও অভিনেতা ডি এ তায়েব পুলিশের চাকরি থেকে অবসর নিতে পিটিশন দাখিল করেছেন। গত জানুয়ারি মাসে তিনি এ বিষয়ে আবেদন জমা দিয়েছেন।

ডি এ তায়েব গণমাধ্যমকে জানান, ‌‌'আমি অভিনয়ের জন্য পুলিশের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। অভিনয়ের ক্ষেত্রে আমার আরও ব্যস্ততা বেড়েছে। এ কারণে দুদিক সামাল দিতে পারছি না। নিজেকে অভিনেতা হিসেবে দর্শকদের সামনে হাজির করতে চাই। এ কারণে দীর্ঘ ২৫ বছরের চাকরি শেষে অবসরে যাওয়ার আবেদন করেছি। কারও প্রতি মান অভিমান করে চাকরি ছাড়ছি না।

ঢাকা মেট্রোপলিটনে পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, ডি এ তায়েব ব্যক্তিগত কারণে জানুয়ারিতে স্বেচ্ছায় অবসরে যাওয়ার জন্য চিঠি দিয়েছেন।

 

নিউজ ট্যাগ: ডি এ তায়েব

আরও খবর