Logo
শিরোনাম

পুলিশ সদস্যের স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

প্রকাশিত:শনিবার ১১ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৭৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মানিকগঞ্জ শহরের রিজার্ভ ট্যাংক এলাকার একটি বাসা থেকে এক পুলিশ কনস্টেবলের স্ত্রী বিলকিস আক্তারের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে হাত, পা ও গলা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিলকিস আক্তার মানিকগঞ্জের ঘিওর উপজেলার বরটিয়া ইউনিয়নের শ্রীবাড়ি গ্রামের মাজেদ আলীর মেয়ে।

বাসার মালিক কিতাব উদ্দিন বলেন, 'গত আগষ্ট মাসে পুলিশ সদস্য মাসুদ রানা বাসাটি ভাড়া নেন। মাসুদ রানা গাজীপুরে কর্মরত আছেন। বিলকিস ২ সন্তানকে নিয়ে এই বাসায় থাকতেন।'

তিনি আরও বলেন, 'আজ সকাল ৮টার দিকে সন্তানদের কান্নার শব্দ পেয়ে প্রতিবেশীসহ কয়েকজন ঘরে ঢুকি। পরে খাটের উপর হাত, পা, গলা বাঁধা অবস্থায় বিলকিসের মরদেহ দেখতে পাই। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করেন।'

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, 'আপাতত মনে হচ্ছে শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে। তবে তদন্তের পরই সঠিক তথ্য নিশ্চিত হওয়া যাবে।'


আরও খবর