Logo
শিরোনাম

পথ খুঁজে পেয়েছেন কিয়ারা

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৩৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিনেমা হলে রমরমিয়ে চলছে কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি অভিনীত ভুলভুলাইয়া ২। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী কিয়ারা  বলেন, এখন আমি নিজেকে অনেকটাই বুঝি। ২১ বছর বয়সে আমি অভিনয় শুরু করি। তখন আমি কে, কী চাই, কী বলতে চাইবুঝতাম না। অভিনেত্রী হওয়ার ইচ্ছা শুরু থেকেই ছিল। কিন্তু কী ধরনের চরিত্রে, কী ধরনের গল্পে কাজ করতে চাই, সেটা জানতাম না। এত দিনে এসে সত্যিই পথ খুঁজে পেয়েছি আমি।

ইদানীং গল্প বাছাইয়ে সতর্ক হয়েছেন কিয়ারা। অনেক বুঝেশুনে হিসাব কষে নির্বাচন করছেন চরিত্র। কিয়ারা বলেন, আমি এখন এমন সিনেমা করতে চাই, যেটা মানুষকে ভালো বার্তা দেবে, বৃহৎসংখ্যক দর্শকের কাছে পৌঁছাবে। যেগুলো দেখতে দর্শক পরিবার নিয়ে হলে যেতে পারবেন। এটাই এখন একমাত্র লক্ষ্য আমার।


সাফল্যের মসৃণ পথে হাঁটলেও কিয়ারা ভুলে যাননি তাঁর অতীত, সংগ্রামের অধ্যায়। কিয়ারার প্রথম সিনেমা ফাগলি বক্স অফিসে মুখথুবড়ে পড়ার পর ভেঙে পড়েছিলেন তিনিও। তখন একটাই ভাবনা ছিলআরেকটি সুযোগ পাবেন কি না! সিনেমাটির অন্যতম প্রযোজক ছিলেন অক্ষয় কুমার। কিয়ারা জানিয়েছেন, তাঁর ওই দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বলিউড খিলাড়ি। তাঁর কাছ থেকেই কিয়ারা পেয়েছেন নতুনভাবে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা।

ভুলভুলাইয়া ২-এর সাফল্যের পর এ মাসেই আরেকটি সিনেমা মুক্তি পাবে কিয়ারার। যুগ যুগ জিও নামের সিনেমাটি বানিয়েছেন রাজ মেহতা। এতে কিয়ারার নায়ক হিসেবে আছেন বরুণ ধাওয়ান। ভবিষ্যতে রামচরণের সঙ্গে আরসি ১৫ ও ভিকি কৌশলের সঙ্গে গোবিন্দ নাম মেরা সিনেমায় দেখা যাবে কিয়ারা আদভানিকে।


আরও খবর