Logo
শিরোনাম

পশ্চিমবঙ্গে বিধিনিষেধ মেনেই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত:মঙ্গলবার ০১ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ৩০০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে করোনা বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর পাশাপাশি আগামী বুধবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত জানান

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে করোনা বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর পাশাপাশি আগামী বুধবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত জানানছবি: প্রথম আলো

ভারতের পশ্চিমবঙ্গে করোনার নতুন ধরন অমিক্রনের দাপট শুরুর মাস দেড়েকের মধ্যেই সংক্রমণ কমতে শুরু করেছে। সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে এর মধ্যেই আগামী বুধবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে।

রাজ্য সরকারের নির্দেশনায় বলা হয়েছে, আগামী বুধবার থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। খুলে যাবে কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ও আইটিআই। আর পঞ্চম থেকে সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের ক্লাস শুরুর বিষয়ে পাড়ায় পাড়ায় নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকেরা ব্যবস্থা নেবেন। তবে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।

রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বিধিনিষেধ চলাকালে ৭৫ শতাংশ কর্মী নিয়ে খুলতে পারবে সরকারি ও বেসরকারি অফিস। তবে রাতের কারফিউ জারির সময় ১০টা থেকে কমিয়ে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি থেকে রাজ্যব্যাপী চলবে দুয়ারে সরকার কর্মসূচি। প্রতিদিন চলবে কলকাতা-মুম্বাই-দিল্লি বিমান পরিষেবা। কলকাতা-লন্ডন ফ্লাইটও চালু হবে শিগগির।

পাশাপাশি আজ রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আলাদা বিক্ষোভ করে বিজেপির ছাত্রসংগঠন এবিভিপি বা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।


আরও খবর