Logo
শিরোনাম

পশ্চিমাদের উদ্দেশ্যে ইমরান খানের হুঙ্কার

প্রকাশিত:মঙ্গলবার ০৮ মার্চ ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৭৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেনে সামরিক অভিযান ঘোষণার পর থেকেই রশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। তারপরেও রুশ সেনাদের আগ্রাসন ঠেকানো যাচ্ছিল না। এ অবস্থায় রুশ আগ্রাসনের নিন্দা জানাতেও সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন বসে। কিন্তু অধিবেশনে আগেই গত ১ মার্চ ইউরোপীয় ইউনিয়নসহ ২২টি দেশের কূটনীতিকরা যৌথভাবে পকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি দিয়ে, রুশ আগ্রাসনের নিন্দা জানিয়ে জাতিসংঘের প্রস্তাবে পাকিস্তানের সমর্থন চাওয়া হয়।

পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতদের এমন চিঠি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী। তিনি বলেন, আপনারা আমাদের কী ভাবেন? আমরা কি আপনাদের দাস যে আপনার যা করতে বলবেন, আমরা তাই করব।

ইমরান খান বলেন, আমি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের জিজ্ঞাসা করতে চাই আপনারা কি ভারতকে এমন চিঠি দিয়েছেন? শুধু তাই নয়, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর উপত্যকায় ভারত যা করে আসছে, তার জন্য তো ইউরোপীয় দেশগুলো নিন্দা জানায় না।

তিনি বলেন, আমরা রাশিয়ার বন্ধু, আমরা যুক্তরাষ্ট্রেরও বন্ধু। আমরা চীন এবং ইউরোপেরও বন্ধু। আমরা কোনো দলে নেই। পাকিস্তান নিরপেক্ষ থাকবে এবং যারা ইউক্রেনে যুদ্ধ বন্ধের চেষ্টা করছে তাদের সঙ্গে কাজ করবে।

উল্লেখ্য, সম্প্রতি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘের ডাকা নিন্দা প্রস্তাবে ১৪১ দেশ ভোট দিলেও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীনসহ মোট ৩৫টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল।


আরও খবর