Logo
শিরোনাম

পর্যটকদের জন্য দ্বার খুলছে ভুটান

প্রকাশিত:শনিবার ২৪ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১২৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মহামারি করোনাভাইরাসের কারণে আড়াই বছর বন্ধের পর বিদেশি পর্যটকদের জন্য জন্য দ্বার উন্মুক্ত করলো ভুটান। আজ শনিবার থেকে বিদেশি পর্যটকদের ঢুকতে দিচ্ছে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশ ভুটান।

তবে বিদেশি পর্যটকদের দৈনিক ফি ৬৫ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ২০০ ডলার নির্ধারণ করেছে ভুটান সরকার। তিন দশক ধরে প্রতিদিন অবস্থানের জন্য বিদেশি পর্যটকদের কাছ থেকে ৬৫ ডলার করে পর্যটন কর নিত দেশটি।

যদিও বাংলাদেশ, ভারত ও মালদ্বীপের লোকজনের জন্য এই ফি এক হাজার ২০০ রুপি নির্ধারণ করেছে ভুটান সরকার। করোনার আগে ভারতীয়দের ভুটানে অবস্থানের জন্য আলাদা ফি দেওয়া লাগত না।

২০২০ সালের মার্চে প্রথম করোনা শনাক্তের পর বিদেশি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে আট লাখেরও কম জনসংখ্যার দেশটি। কড়াকড়ির কারণে দেশটিতে করোনা তেমনভাবে আঘাত হানতে পারেনি। মাত্র ২১ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছিলেন ৬১ হাজারের কিছু বেশি মানুষ।

নিউজ ট্যাগ: ভুটান পর্যটক

আরও খবর