
গোটা পৃথিবী জুড়ে
ছড়িয়ে আছে প্রভাসের ভক্তরা। বিশেষ করে ‘বাহুবলী’ মুক্তির পর তা আরও বেড়েছে। সম্প্রতি
‘প্যান ইন্ডিয়া’ তারকার এক ২৪ বছর বয়সী ভক্ত নিজের বাড়িতে
গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে খবর। তিনি ছিলেন অন্ধ্রপ্রদেশের কুরনুলের তিলক নগরের
বাসিন্দা।
জানা গিয়েছে ওই
ব্যক্তির নাম রবি তেজা। রবি যআকে বলে প্রভাসের পাগল ভক্ত ছিলেন। আর তাই ‘রাধে শ্যাম’ সিনেমা নিয়ে নেগেটিভ কমেন্টস মেনে নিতে
পারেননি তিনি। আত্মহত্যার পথ বেছে নেন। খবর, রবি নিজেকে ঝোলানোর আগে মায়ের সাথে এই
সিনেমার রিভিউ নিয়েই কথা বলেন। খবর পেয়ে ততক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
ইতোমধ্যেই এই
খবরে নড়েচড়ে বসেছে বিনোদন দুনিয়া। এরকম খবর পাওয়া যে কোন তারকার জন্যই খুব আতঙ্কের।
যদিও প্রভাসের তরফ থেকে এখনও এই বিষয়ে কোন প্রতিক্রিয়া মেলেনি। তবে পুলিশ তদন্ত করে
দেখছে বিষয়টি।
এদিকে ছবিটি নিয়ে
মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করছে প্রভাসের ‘রাধে শ্যাম’।
ইউরোপের প্রেক্ষাপটে ১৯ শতকের প্রেমের গল্প নিয়ে তৈরি ‘রাধে শ্যাম’ ছবিটি। যেখানে প্রথমবারের মতো প্রভাসের সঙ্গে জুটি বেঁধেছেন পূজা হেগড়ে।

