Logo
শিরোনাম

প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত রোহিতের

প্রকাশিত:রবিবার ৩০ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১১০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত। রোববার (৩০ অক্টোবর) পার্থে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

সেমিফাইনালে যেতে দুই দলের জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচ। আজ জিতেলেই সেমিফাইনালের পথে আরও এগিয়ে যাবে ভারত।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, মোহাম্মদ শামি, দিপক হুডা, রবিচন্দ্রন অশ্বিন, আর্শদিপ শিং।

দক্ষিণ আফ্রিকা একাদশ : টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্তান স্টাবস, ওয়েইন পারনেল, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিখ নর্টজে, লুঙ্গি এনগিডি।


আরও খবর