Logo
শিরোনাম

প্রথমবারের মতো বাংলা সিনেমায় প্রসেনজিৎ-সোহানা সাবা

প্রকাশিত:রবিবার ১০ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ২৭৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ওপার বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জী। দক্ষন অভিনয়ের কারণে তার খ্যাতি রয়েছে সারা বিশ্বেই। এবার বাংলাদেশের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই গুণী অভিনেতা। সিনেমাটির নাম ব্যাংক ড্রাফট

এই সিনেমায় প্রসেনজিতের বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের সোহানা সাবা। শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে সিনেমাটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনী।

রোববার (১০ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার সেলিম খান। এরই মধ্যে সাবা এবং প্রসেনজিতকে চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি।

সিনেমার গল্প প্রসঙ্গে জানতে চাইলে সেলিম খান বলেন, গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না। তবে প্রসেনজিৎ এবং সোহানা সাবাকে নিয়ে একসঙ্গে সিনেমা নির্মাণ করব এটি নিশ্চিত।

প্রসেনজিতের বিপরীতে অভিনয় করছেন? এমন প্রশ্নের উত্তরে সাবা গণমাধ্যমকে বলেন, ফোন করে সবাই বলছে। আমি এখনো কিছু জানি না। বিষয়টি এমব্রাসিং আমার জন্য, কারণ সবাই ফোন করে বলছে। কেন বলছে বুঝলাম না।

এর আগে, বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে রবিবার সিনেমায় অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জী। তার আগে কুসুম সিকদারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন শঙ্খচিল সিনেমায়। ওদিকে, ষড়রিপু শিরোনামের ওপার বাংলার একটি সিনেমায় অভিনয় করেছেন সোহানা সাবা। ২০১৬ সালের ৩ জুন ওপার বাংলায় মুক্তি পেয়েছিল সিনেমাটি।


আরও খবর