Logo
শিরোনাম

প্রথমবার একসাথে অভিনয় করতে যাচ্ছেন ক্যাটরিনা-ভিকি

প্রকাশিত:শুক্রবার ১৪ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৭০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আলাদাভাবে অনেকদিন ধরেই সিনেমায় অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এর আগে একসঙ্গে কাজ না করলেও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়, পরে দুজন বাঁধা পড়েন সাত পাঁকে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বিয়ের পর নাকি বাস্তব জীবনের এই জুটি প্রথমবার পর্দায় একসঙ্গে হাজির হতে যাচ্ছেন। ফারহান আখতার পরিচালিত জি লে জারা সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ক্যাটরিনা-ভিকি।

বলিউডে জোড় গুঞ্জন, এই সিনেমায় নাকি দেখা যাবে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের রসায়ন। জোয়া আখতার, রিমা কাগতি এবং ফারহান আখতারের চিত্রনাট্যে এতে ক্যাটরিনার সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া ও আলিয়া ভাটেরও অভিনয়ের করার কথা।

তাদের বিপরীতে থাকবেন ঋত্বিক রোশন ও অভয় দেওয়াল। পরিচালক ফারহান আখতারকে পর্দায় দেখা যাবে। তবে বিষয়টি এখনো তাদের কেউ-ই নিশ্চিত করেননি।

দীর্ঘদিন গোপনে প্রেম করার পর গত ৯ ডিসেম্বর বিয়ে রাজস্থানে রাজকীয় আয়োজনে বিয়ে করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। কিছুদিন আগেই তাদের বিয়ের এক মাস পূর্ণ হয়েছে। বিয়ের পর সংসার গুছিয়ে দুজনই কাজে ফিরেছেন।


আরও খবর