Logo
শিরোনাম

প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত:রবিবার ২৩ মে ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২২০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে লঙ্কান দুই ক্রিকেটার ও বোলিং কোচের করোনা পজিটিভ হওয়ার খবরে শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।

তবে শেষ পর্যন্ত একজনের কোভিড পজিটিভ প্রমাণিত হলেও বাকি দুইজন কোভিড নেগেটিভ হওয়ায় ম্যাচ স্থগিত হবার শঙ্কা উড়ে যায়। তাই নির্দিষ্ট সময়েই শুরু হচ্ছে ম্যাচ।

মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে দুপুরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন সাকিব আল হাসান, আফি হোসেন।

লঙ্কানদের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচে একটি জয় পেয়েছিল বাংলাদেশ। সেটিও ২০১৮ সালের এশিয়া কাপে। এছাড়া একটি ম্যাচ বাতিল হওয়া ছাড়া চারটি ম্যাচেই জয় পায় শ্রীলঙ্কা।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মো. মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন দ্রুব, মেহেদী হাসান মিরাজ, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ

দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, আশেন বান্দারা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, লাকশান সান্দাকান, ইসুরু উদানা ও দুশমন্থ চামিরা।


আরও খবর