Logo
শিরোনাম

প্রথম সন্তান আসছে রণবীর-আলিয়ার ঘরে

প্রকাশিত:মঙ্গলবার ২৮ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১৬১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

'আমাদের সন্তান শীঘ্রই আসছে', এমন কথাই লিখলেন স্যোশাল মিডিয়ায় বলিউড তারকা আলিয়া ভাট। হাসপাতালের বিছানায় শুয়ে একটি ছবি পোস্ট করে ভক্তদের উদ্দেশ্যে প্রথম সন্তানের আগমনী বার্তা দিলেন এই বলিউড অভিনেত্রী। রণবীর কাপুর ও আলিয় ভাটের সংসারের বয়স মাত্র আড়াই মাস। এর মধ্যেই জানা গেলো আলিয়ার অন্তসত্ত্বার খবর। আর এই খবরে খুশির জোয়ার বয়ে যাচ্ছে কাপুর পরিবারে। কোনো লুকোচুরি না করেই মা হওয়ার খবর সবাইকে জানিয়েছেন আলিয়া নিজেই।

ইনস্টাগ্রামে আলিয়ার ওই পোস্টে দেখা গিয়েছে, আল্ট্রাসোনোগ্রাফি চলছে অভিনেত্রীর। হাসি মুখে কম্পিউটারের পর্দায় চোখ রেখে হাসপাতালের শয্যায় শুয়ে। ফ্রেমে রয়েছেন রণবীরও। গত শুক্রবারই 'সমশেরা'-র ঝলক মুক্তির অনুষ্ঠানে গিয়েছিলেন রণবীর। সেখানে এক সাক্ষাৎকারে দাম্পত্য নিয়ে অকপটে ধরা দেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছেন- ওই প্রচার অনুষ্ঠানেই কথায় কথায় যেন পরিবারে নতুন অতিথির আগমনের আভাস দেন রণবীর। বলেছিলেন, 'পরিবারের কথা ভাবতে হচ্ছে এখন। আমাদের সংসারও বাড়বে।' গত ১৪ এপ্রিল, মুম্বাইয়ের বান্দ্রায় নিজেদের অ্যাপার্টমেন্টেই বিয়ে সেরেছেন রণবীর আর আলিয়া। বিয়ের পর কাজে ব্যস্ত হয়ে পড়েন 'রণলিয়া'। কাজের ব্যস্ততায় হানিমুনেও যাননি তারা। তবে এবার সব ব্যস্ততার বাঁধা পেরিয়ে তাদের ঘরে প্রথম সন্তানের আগমনী খবর দিলেন এই জনপ্রিয় তারকা দম্পতি।


আরও খবর