Logo
শিরোনাম

প্রথম নারী উপাচার্য পেল পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রকাশিত:বুধবার ১৩ এপ্রিল ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৭৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাফিজা খাতুন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি প্রথম নারী উপাচার্য পেল।

রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে গতকাল মঙ্গলবার হাফিজা খাতুনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাসুম আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আগের উপাচার্য এম রোস্তম আলীর মেয়াদ শেষ হয় গত ৬ মার্চ। এর পর থেকে উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের মার্চ মাসের বেতন নিয়ে জটিলতার সৃষ্টি হয়। এ অবস্থায় নতুন উপাচার্য পেল বিশ্ববিদ্যালয়টি।


আরও খবর