Logo
শিরোনাম

প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত:বুধবার ২৩ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৫০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

লম্বা সময় পর ওয়ানডে ক্রিকেট খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আজ বুধবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটিতে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে আগে ফিল্ডিং করতে নেমেছে বাংলাদেশ।

আফগানদের বিপক্ষে এ ম্যাচে অভিষেক হয়েছে ইয়াসির আলী চৌধুরী রাব্বির। এর আগে গত নভেম্বরে চট্টগ্রামেই টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। এবার একই মাঠে ওয়ানডে অভিষেক হয়ে গেল চট্টগ্রামের এ ক্রিকেটারের।

বিশ্বকাপের সুপার লিগের অংশ হিসেবে সিরিজটি খেলছে বাংলাদেশ ও আফগানিস্তান। এ ছাড়া সিরিজটিতে রশিদ খানদের হোয়াইটওয়াশ করতে পারলে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে যাবে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।


আরও খবর