Logo
শিরোনাম

প্রথম কার্যদিবসে সূচকের পতনে চলছে লেনদেন

প্রকাশিত:রবিবার ১৪ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২২০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের পতনে চলছে লেনদেন।

এদিন বেলা ১২টা ১৫ মিনিট পর্যন্ত ডিএসইপ্রধান বা ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯৭০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৭৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৬৭২ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএএসপিআই সূচক ৩১ পয়েন্ট কমে ২০ হাজার ৪৬৫ পয়েন্টে অবস্থান করছে।


আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪