Logo
শিরোনাম

প্রথম গাইলেন বাউল সম্রাটের গান

প্রকাশিত:রবিবার ১৭ এপ্রিল ২০২২ | হালনাগাদ:বুধবার ০১ নভেম্বর ২০২৩ | ১০১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশের বাইরে কাঞ্চনপুর, ত্রিপুরায় বৈশাখী উৎসবে স্টেজ শোতে পারফর্ম করে এসেছেন নিশীতা বড়ূয়া। বাংলা নতুন বছরের শুরুটা এভাবেই করলেন এই গায়িকা। গাড়ি থেকে ত্রিপুরায় নামার পরই ঢাক বাজিয়ে, নেচে-গেয়ে অভ্যর্থনা জানানো হয় নিশিতাকে। সবার এমন ভালোবাসায় বিস্মিত যেমন হয়েছেন, ভালোও লেগেছে খুব। ওই মুহূর্তের ছোট ভিডিও ক্লিপটি ফেসবুকেও শেয়ার করেছেন নিশিতা। ত্রিপুরায় বৈশাখী উৎসবে স্টেজ শোতে পারফর্ম করে ভালো লাগার পরিমাণ বেড়েছে আরও।

এমন ভালো লাগা ছড়িয়ে আছে নিশিতার সাম্প্রতিক কাজগুলোতেও। অনেক বছর ধরে গান গাইছেন তিনি। তবে এই প্রথম গাইলেন বাউলসম্রাট শাহ আবদুল করিমের গান। সখী কুঞ্জ সাজাও গো গানটিতে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন নিশিতা। শিগগিরই গানটি প্রচারে আসবে বলে জানিয়েছেন সংগীতশিল্পী। এ ছাড়া সম্প্রতি তিনি গেয়েছেন আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী শেফালী ঘোষের যদি সুন্দর একখান মুখ পাইতাম। সম্প্রতি বিটিভিতে গানটির শুটিং হয়েছে। প্রচার হবে ঈদের বিশেষ অনুষ্ঠানমালায়।

দুটি গান গাওয়া প্রসঙ্গে নিশীতা বড়ুয়া বলেন, শ্রদ্ধেয় শেফালী ঘোষের অনেক গানই এর আগে বিভিন্ন অনুষ্ঠানে গেযেছি আমি। তবে এবারই প্রথম বিটিভির জন্য গাইলাম, বিটিভির ঈদ বিশেষ অনুষ্ঠানে। আবার এবারই প্রথম আমি বাংলাদেশের বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান গাইলাম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই শাহ আব্দুল করিম পরিষদের সাথে সম্পৃক্ত সবাইকে। দুটি গানই ভালোভাবে গাইবার সর্বাত্বক চেষ্টা ছিলো আমার। কেমন গেয়েছি সেটা আসলে গান দুটো প্রচারে আসলে শ্রোতা দর্শকই ভালো বলতে পারবেন। শিল্পী হিসেবে গানে নিজের চর্চা, অধ্যবসায় নিয়মিত রেখেছি। কারণ আমি জানি, এখানে সাধনার বিকল্প নেই। আজীবন শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রেখেই বিনয়ের সঙ্গে গানের সাধনা করে যেতে চাই।

নিউজ ট্যাগ: নিশীতা বড়ূয়া

আরও খবর