Logo
শিরোনাম

পরকীয়ার জেরে হোটেলে নিয়ে প্রেমিকাকে হত্যা

প্রকাশিত:মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২০২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নিজের স্বামীর পরকীয়া সন্দেহে গৃহবধূ শাহিদা জাহান সুমি (৩৫) সংসার ছাড়ে এক বছর আগে। তিন সন্তান নিয়ে স্বামীর কলসি দিঘির বাসা থেকে বাবার বাড়ি হালিশহরের শাহজাহান এলাকায় চলে যান। একই এলাকার বাসিন্দা আশরাফুল ইসলামের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে দুই বছরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই গৃহবধূর। এবার প্রেমিকাকে (গৃহবধূ) সন্দেহ হয় আশরাফুলের। সুমি ও আশরাফুল সম্পর্কে দেবর-ভাবি।

গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের কার্যালয়ে মিডিয়া সেন্টারে উপপুলিশ কমিশনার (পশ্চিম) মো. আবদুল ওয়ারীশ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

সন্দেহের কারণে হালিশহরের একটি হোটেলে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে পরে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যান তিনি। নিজের নাম-ঠিকানা আইডি কার্ডে দেওয়া পরিচয় ভুয়া থাকায় প্রথম দিকে পুলিশ তাকে চিহ্নিত করতে না পারলেও তিন দিনের মধ্যেই ঢাকার আশুলিয়া দুলাভাইয়ের বাসা থেকে রোববার রাতে আশরাফুলকে গ্রেপ্তার করে হালিশহর থানা পুলিশ।


আরও খবর