Logo
শিরোনাম

প্রকাশ পেয়েছে মাসুম আজিজ এর “দ্যা ওল্ড ম্যান” (ভিডিও)

প্রকাশিত:মঙ্গলবার ১২ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ২৮৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

৭০  থেকে ৭৫ বছর বয়সি একজন গুনি লেখক, সাধারণ আর দশজন লেখকের মতো তিনি নবেল কিংবা কবিতা লেখেন না। গুপ্তধনের বায়োগ্রাফি লেখেন এই বৃদ্ধ। খুজে বের করেন হাজার বছরের পুরনো গুপ্তধনের জীবনী। নিজের গায়ে পড়া কুর্তীর পিছনে লিখেন সেই গুপ্তধনের জীবনী। এমনই একজন লেখকের গল্প নিয়ে , তরুণ নির্মাতা এস এম মনির এর কাহিনী, চিত্রনাট্য, পরিচালনা ও সাইদুল ইসলামের চিত্রগ্রহণে সম্প্রতি উইটিউব প্লাটফর্ম “আলিফ এন্টারটেইনমেন্ট এ প্রকাশ পেয়েছে  স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্যা ওল্ড ম্যান

সম্পূর্ণ ইংরেজি ভাষায় নির্মাণ করা হয়েছে স্বল্পদৈর্ঘ্য টি। এতে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা মাসুম আজিজ, এ কে আজাদ সেতু, সাইমা সিকদার, সোহাগ বিস্বাশ, ফরহাদ হোসেন, আকরাম নওশাদ ও এ এইচ বালাক।  

স্বল্পদৈর্ঘ্য টি নিয়ে অভিনেতা মাসুম আজিজ বলেন, মনির আমাকে একদিন হঠাৎ ফোন দিয়ে বলে ভাইয়া একটা লিখেছি, চরিত্রটা নিয়ে আপনাকে চিন্তা করলাম । গল্পটা ওর কাছে ফোনে শুনেই আমার একটু ব্যতিক্রম মনে হয়েছিলো। তরুণ লেখক এবং নির্মাতা হিসেবে মনির কে আমি সাধুবাদ জানাই ব্যাতিক্রম কিছু করার জন্য।

নিজের কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে গল্পের গোয়েন্দা অফিসার চরিত্রের অভিনেতা এ কে আজাদ সেতু বলেন, মনির ভাই সব সময় একটু ব্যাতিক্রম গল্প নিয়ে কাজ করতে পছন্দ করে, সে জায়গা থেকে দ্যা ওল্ড ম্যান একটি ভিন্ন ধারার কাজ।

দ্য ওল্ড ম্যান নিয়ে নির্মাতা এস এম মনির বলেন, আমাকে “আলিফ এন্টারটেইনমেন্ট” এর কর্ণধার ফোন করে বলে, একটা ইংরেজি গল্প বানাতে হবে। ভাবতে শুরু করলাম কি করা যায়। হঠাৎ গল্পটা মাথায় চলে আসে..। পরে আমি আমাদের চিত্রগ্রাহক সাইদুল ভাইকে ফোন করে গল্পটি বললাম, ও বললো বানানো যায়। আগে পিছে কি হবে চিন্তা না করে বানিয়ে ফেললাম। সবাইকে দেখার আমন্ত্রন জানাচ্ছি, এবং সবার ভালো মন্দ মতামত ও জানাবেন আশাকরছি।




আরও খবর