Logo
শিরোনাম

পরিচালক কাজল আরেফিন আর নেই

প্রকাশিত:বুধবার ২০ জুলাই ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৮৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আশির দশকে সাড়া জাগানো সুরুজ মিয়া চলচ্চিত্রের পরিচালক কাজল আরেফিন মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান।

১৯৪৮ সালের ১৮ এপ্রিল জামালপুরে জন্মগ্রহণ করেন কাজল আরেফিন। দীর্ঘদিন আমেরিকায় বসবাস করে গত মার্চে স্ত্রীকে নিয়ে দেশে ফেরেন তিনি।

প্রসঙ্গত, কাজল আরেফিনের পরিচালনায় সুরুজ মিয়া সিনেমাটি ১৯৮৪ সালে মুক্তি পায়। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তারিক আনাম খান। এতে তার সঙ্গী ছিলেন নায়িকা রোজিনা। এ ছাড়াও অভিনয় করেছেন গোলাম মুস্তাফা ও সুবর্ণা মুস্তাফা।

বেশ কিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন কাজল আরেফিন। সেগুলোর মধ্যে রয়েছে- সূর্য দীঘল বাড়ি, গোলাপি এখন ট্রেনেভাত দের মতো বিখ্যাত চলচ্চিত্র।


আরও খবর