Logo
শিরোনাম

প্রেমের জালে ফেলে আপত্তিকর ভিডিও ধারন : স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত:সোমবার ০৫ জুলাই ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২০৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর বাসাবো এলাকা থেকে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৪ জুলাই) রাত আটটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর ফুপা জানান, বাসাবো এলাকার এক কিশোর ওই স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও প্রচারের ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে মেয়েটিকে ব্ল্যাকমেল করে অনেক টাকা আদায় করে।

সম্প্রতি আরও টাকা দাবি করে কিন্তু মেয়েটি টাকা না দিতে পারায় ওই কিশোর আপত্তিকর ভিডিও এলাকায় ছড়িয়ে দেয়। আর বিষয়টি মেয়ের মা-বাবা জানতে পেরে তাকে বকাঝকা করেন। রবিবার রাতে ওই কিশোরী নানীর বাসায় গলায় ফাঁস দেয়। দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কিশোরীকে আত্মহত্যায় প্ররোচনার জন্য ওই কিশোরকে গ্রেপ্তারের দাবি জানান নিহত শিক্ষার্থীর ফুপা।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) রবীন্দ্র নাথ সরকার বলেন, ওই শিক্ষার্থীর বাবা পরিবারের অন্য সদস্যদের নিয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় থাকেন। নিহত শিক্ষার্থী বাসাবোতে তার নানীর বাসায় থেকে লেখাপড়া করত। কী কারণে মেয়েটি আত্মহত্যা করেছে, সেটি জানতে তদন্ত চলছে। নিহত শিক্ষার্থীর মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর