Logo
শিরোনাম

প্রেক্ষাগৃহে ‘রুহি’ : চার দিনে আয় সাড়ে ১২ কোটি

প্রকাশিত:সোমবার ১৫ মার্চ ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বলিউডে করোনা-পরবর্তীকালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া প্রথম মূলধারার সিনেমা রুহি। প্রথম দিন বক্স অফিসে আশাপ্রদ সংগ্রহ করলেও দ্বিতীয় দিন খুব একটা সংগ্রহ করতে পারেনি শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর, রাজকুমার রাও ও বরুণ শর্মা অভিনীত এ সিনেমা। তবে তৃতীয় ও চতুর্থ দিনে সংগ্রহ বেড়েছে।

গত ১১ মার্চ মুক্তি পায় হরর-কমেডি রুহি। প্রথম দিন সংগ্রহ করে ৩.০৬ কোটি রুপি। আজ সোমবার ভারতের চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটে জানিয়েছেন, চার দিনে ভারতের বক্স অফিসে এ সিনেমার সংগ্রহ ১২ কোটি ৫৮ লাখ রুপি। তাঁর হিসাবে বৃহস্পতিবার ৩.০৬ কোটি, শুক্রবার ২.২৫ কোটি, শনিবার ৩.৪২ কোটি, রোববার ৩.৮৫ কোটি। মোট সংগ্রহ : ১২.৫৮ কোটি রুপি (ইন্ডিয়া বিজ)।

দীনেশ বিজন ও মৃগদীপ সিং লাম্বা প্রযোজিত হরর-কমেডি রুহি পরিচালনা করেছেন হার্দিক মেহতা। সিনেমায় জাহ্নবী কাপুর এমন একটি চরিত্রে অভিনয় করেছেন, যার ওপর ভূতের প্রভাব রয়েছে। এ সিনেমায় জাহ্নবীর বিভিন্ন লুকে নিরীক্ষা করা হয়। প্রসথেটিকস ও ভিএফএক্সের সাহায্যও নেওয়া হয়।


আরও খবর