Logo
শিরোনাম

পরীমনির চার্জগঠনের শুনানি পেছাল

প্রকাশিত:মঙ্গলবার ১৪ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৪৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে করা মাদক মামলার চার্জগঠনের শুনানির তারিখ পিছিয়ে ২ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-১০ নজরুল ইসলামের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু পরীমনি অসুস্থতার কারণে রাস্তা থেকেই ফিরে যাওয়ায় অভিযোগ গঠনের শুনানি পেছানো হয়।

ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ গত ১৫ নভেম্বর সিআইডির দেওয়া চার্জশিট আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির জন্য মামলাটি ১০ নম্বর বিশেষ জজ আদালতে পাঠানোর আদেশ দেন।

আজ সেই শুনানি হওয়ার কথা থাকলেও আসামি পরীমনির অসুস্থতার কথা জানিয়ে তার আইনজীবী নিলাঞ্জনা রিফাত সুরভী সময়ের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

আইনজীবী সুরভী বলেন, পরীমনি ভার্টিগোতে (মাথা ঘোরা রোগ) আক্রান্ত হওয়ায় এজলাস পর্যন্ত পৌঁছাতে পারেননি, ফিরে গেছেন। আমরা সময় চেয়েছি। এ মামলার অপর দুই আসামি হলেন আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন।


আরও খবর