
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে করা মামলায় ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির বারবার রিমান্ডে নেওয়ার বিষয়ে
দুই বিচারক ও তদন্ত কর্মকর্তার ব্যাখ্যা সন্তোষজনক নয় উল্লেখ করে ২৪ অক্টোবরের মধ্যে
তাদের আবারও আদালতে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার এ বিষয়ে
হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের কাজলের
ভার্চুয়াল বেঞ্চে শুনানি হয়। শুনানি শেষে আদালত
এ আদেশ দেন।
আদালতে বিচারকদের
পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও আব্দুল আলিম মিয়া জুয়েল।
আদালতে অ্যাটর্নি
জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, বিচারকরা প্রশিক্ষণে থাকার কারণে ওইদিন যথাযথ ব্যাখ্যা
দিতে পারেননি। পরে আদালত তাদের পুনরায় ব্যাখ্যা
দেওয়ার নির্দেশ দেন।
এর আগে গত ১৪
সেপ্টেম্বর চিত্রনায়িকা পরীমনিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডে পাঠানো নিম্ন আদালতের
দুই বিচারকের দাখিল করা ব্যাখ্যায় ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট।
আদালত বলেছেন,
লিখিত ব্যাখ্যায় তারা হাইকোর্টকে শিক্ষা দিয়েছেন। আমরা এ ব্যাখ্যায় সন্তুষ্ট নই। বিচারকদের ব্যাখ্যায় হাইকোর্টকে আন্ডারমাইন (হেয়)
করা হয়েছে বলেও মন্তব্য করেন বিচারক।
ওইদিন পরীমনিকে
দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডে পাঠানো দুই বিচারক দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম আদালতের
কাছে ক্ষমাও চেয়েছিলেন।

