
সোশ্যাল মিডিয়ায়
ভাইরাল হওয়া আলোচিত চিত্রনায়িকা পরীমনি ও ডিবি পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের
ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও সব প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে
রিট করা হয়েছে।
একইসঙ্গে ওই ঘটনা
নিয়ে করা সব প্রতিবেদনও সরানোর নির্দেশনা চাওয়া হয়।
বুধবার সুপ্রিম
কোর্টের আইনজীবী তাসমিয়া নুহাইয়া আহমেদ এ রিট দায়ের করেন। রিটে তথ্য মন্ত্রণালয় ও
বিটিআরসিসহ সশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
আইনজীবী তাসমিয়া
জানান, সব মাধ্যম থেকে চরিত্রহানিকর রিপোর্ট/ব্যক্তিগত ছবি/ভিডিও সরিয়ে ফেলার নির্দেশনা
চেয়ে রিট করা হয়েছে।
একুশে টেলিভিশনের
সাবেক সাংবাদিক ও বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে গত
১০ আগস্ট সন্ধ্যার দিকে পরীমনি-সাকলায়েনের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিওটি আপলোড
করা হয়।
ফাঁস হওয়া ভিডিওটির
ক্যাপশনে লেখা হয়, ‘পরীমনি ও পুলিশ কর্মকর্তা সাকলায়েনের গোপন
ভিডিও! সাকলায়েন পরীমনির সঙ্গে তার অবৈধ সম্পর্কের কথা অস্বীকার করলেও তাদের গোপন একটি
ভিডিও আমাদের কাছে পাঠান নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন পুলিশ কর্মকর্তা।

