Logo
শিরোনাম

পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ঢোকা নিষেধ

প্রকাশিত:বুধবার ১৪ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৭১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আগামীকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে এসএসসি এবং সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষা চলার সময়ে কেন্দ্রগুলোয় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞায় পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ আদেশ আগামীকাল বৃহস্পতিবার থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোয় পরীক্ষা শুরু হয়ে শেষ পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।


আরও খবর