Logo
শিরোনাম

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আবারও পরীমনির খোলা চিঠি

প্রকাশিত:মঙ্গলবার ০৭ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৬০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার প্রায় এক মাস পর গত ৩১ আগস্ট জামিন পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। পরদিন তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।

কিন্তু জামিন পেয়েও যেন পরীমনির শান্তি নেই। গত ১ সেপ্টেম্বর কারাগার থেকে ফিরেই নায়িকা নোটিশের মাধ্যমে জানতে পারেন, বনানীর যে ফ্ল্যাটে তিনি ভাড়া থাকেন, সেটি তাকে ছাড়তে হবে। যদিও এ জন্য তাকে তিন মাস সময় দেওয়া হয়েছে।

এই ঘটনায় সেদিনই গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের ক্ষোভ উগরে দেন পরীমনি। এবার বাসা ছাড়ার নোটিশ দেওয়া, তাকে গ্রেপ্তার, জেলে পাঠানো, বারবার রিমান্ডে নেওয়াসহ নানা ভাবে হেনস্থার কারণে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিরাপত্তা চাইলেন অভিনেত্রী।

সোমবার সন্ধ্যায় নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নিজের ভেরিফায়েড ফেসবুকে পরীমনি লিখেছেন, বঙ্গবন্ধু কন্যা,আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন! রাস্তায় মানুষগুলোও এতো অনিরাপদ না। একবার একটু দেখেন না আমার দিকে, কী করে বেঁচে আছি।

গত ৪ আগস্ট সন্ধ্যায় পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল মাদকসহ তাকে আটক করে র‌্যাব। পরেরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। সেই মামলায় পরে নায়িকাকে গ্রেপ্তার দেখানো হয়।

অন্যদিকে, বারবার জামিনের আবেদন করেও ফল পাননি নায়িকা। অবশেষে গ্রেপ্তারের ২৭ দিন পর গত ৩১ আগস্ট তাকে জামিন দেন আদালত। তবে তার মাদক মামলা এখনও নিষ্পত্তি হয়নি। তারই মাঝে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা দাবি করলেন অভিনেত্রী।


আরও খবর