Logo
শিরোনাম

প্রবল স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

প্রকাশিত:সোমবার ২০ জুন ২০২২ | হালনাগাদ:বুধবার ০১ নভেম্বর ২০২৩ | ১৩৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পদ্মায় প্রবল স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফেরি পারাপারেও সময় লাগছে দ্বিগুণ। এতে কমে গেছে ফেরির ট্রিপ সংখ্যা। ঘাট এলাকায় আটকা পড়েছে চার শতাধিক যানবাহন। ট্রাকের সারি মহাসড়কের তিন থেকে চার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে পড়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, পদ্মায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে প্রবল স্রোত তৈরি হয়েছে। এতে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। ফেরিগুলো পন্টুনে ভিড়তে সময় বেশি লাগছে। আটকে পড়েছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাকসহ শতাধিক বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাস।

বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৯টি ফেরির মধ্যে ১৭টি চলাচল আছে বলে জানান বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা। এদিকে, ফেরিঘাটের পন্টুনগুলো নিচু লেভেল থেকে মাঝারি স্থানে হস্তান্তর করা হয়েছে। আর মাত্র দুই সেন্টিমিটার বৃদ্ধি পেলে পন্টুনগুলো ওপরের লেভেলে ওঠাতে হবে।


আরও খবর