Logo
শিরোনাম

পরাজয় মেনে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম

প্রকাশিত:সোমবার ১৭ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৯৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

আজ রবিবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

এদিকে, বিপুল ভোটে জয় লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

তৃতীয়বারের মতো নির্বাচন হলেন তিনি। এর আগের দুবারই মেয়র পদে বিজয়ী হয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী। এবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে লড়াইয়ে নেমেছিলেন।

নির্বাচনে ১৯২ কেন্দ্রে সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমুর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট।

 


আরও খবর