
রাজধানীর পোস্তগোলা
ব্রিজে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ট্রাকচালক আবুল কালাম (৩০) চিকিৎসাধীন অবস্থায়
মারা গেছেন। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি
নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পে ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া।তিনি
জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি। বাবার নাম জাফর মিয়া।
আবুল কালামকে
উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা সিএনজি অটোরিকশা চালক মো. বাবু জানান, সকাল সাড়ে
৬টার দিকে ট্রাক নিয়ে কেরানীগঞ্জ থেকে ঢাকার দিকে ঢুকছিলেন আবুল কালাম। তখন ঢাকা থেকে
কেরানীগঞ্জগামী রাইদা পরিবহনের একটি বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত
দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক গুরুতর আহত হন। তখন
স্থানীয় লোকজন আহত টাকচালককে তার অটোরিকশায় করে হাসপাতালে পাঠিয়ে দেন।

