Logo
শিরোনাম

পোশাক নিয়ে আফগান নারীদের হুশিয়ারি

প্রকাশিত:মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ২৬৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রতিবাদের ভাষা হিসেবে বর্ণিল পোশাক বেছে নিয়েছেন সারাবিশ্বে ছড়িয়ে থাকা আফগান নারীরা। তালেবানকে হুশিয়ার করে বলেছেন, আমার পোশাকে হাত দিও না

নিজ দেশে তালেবান নতুন নিয়ন্ত্রণকর্তার আসনে বসার পর নারীর পোশাক-পরিচ্ছদের ওপর যে খড়গ নেমে এসেছে, তারই প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে #ডো নট টাচ মাই ক্লথ- ক্যাম্পেইন শুরু করেছেন তারা। খবর বিবিসির।

আফগানিস্তানের ঐতিহ্যবাহী বর্ণময় সব পোশাকে নিজেদের সাজিয়ে তারা হাজির হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।  ডোন্ট টাচ মাই ক্লথ কিংবা আফগানিস্তান কালচার হ্যাশট্যাগে ফেসবুক-টুইটারে চলছে এ প্রতিবাদ।

কট্টর ইসলামপন্থি তালেবান দুই দশক পর আফগানিস্তানে ক্ষমতায় বসার পর নারীর স্বাধীনভাবে চলার পথ হয়েছে সঙ্কুচিত।

তার প্রতিবাদে আফগান নারীরা যখন তালেবানের বন্দুকের সামনে দাঁড়িয়ে বিক্ষোভে নেমেছেন, ঠিক তখনই বিপরীত চিত্রে তালেবানের পক্ষ নিয়ে দুদিন আগে হিজাব-বোরকায় আচ্ছাদিত একদল নারীও কাবুলে সমাবেশ করে।

তাদের সেই সমাবেশ থেকে বলা হয়, মেকআপ নিয়ে আধুনিক পোশাক পরা আফগানিস্তানের মুসলিম নারীদের প্রতিচ্ছবি নয় এবং শরিয়াহ আইনের বিরোধী বিদেশি নারী অধিকার আমরা চাই না

সেই সমাবেশের পরই আফগানিস্তানের ঐতিহ্যবাহী ও বর্ণিল পোশাক পরে প্রতিবাদের সূত্রপাত হয়।

আফগানিস্তানের আমেরিকান ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড. বাহার জালালি সোশ্যাল মিডিয়ায় এ প্রতিবাদের সূচনা করেন হ্যাশট্যাগ দুটি ব্যবহার করে।

সবুজ রঙা এক ঐতিহ্যবাহী পোশাক পরে টুইটারে হাজির হন তিনি। অন্যদেরও তিনি অনুপ্রাণিত করেন তাকে অনুসরণ করতে, দেখাতে যে এটিই আফগানিস্তানের প্রকৃত চিত্র

নিউজ ট্যাগ: আফগান নারী

আরও খবর