Logo
শিরোনাম

পোশাক খুলে ছাঁটাইয়ের প্রতিবাদ করলেন ইতালির ফ্লাইট অ্যাটেনডেন্টরা

প্রকাশিত:রবিবার ২৪ অক্টোবর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৭১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চাকরি হারানো এবং বেতন কেটে নেওয়ার প্রতিবাদে ইতালির ফ্লাইট অ্যাটেনডেন্টরা তাদের পোশাক খুলে প্রতিবাদ করেছেন। আলইতালিয়ার সাবেক অন্তত ৫০ জন ফ্লাইট অ্যাটেনডেন্ট নিজেদের পোশাক খুলে রেখে প্রতিবাদে অংশ নেন।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, রোমের ক্যাম্পিডোগলিওতে এ ঘটনা ঘটেছে। ফ্লাইট অ্যাটেনডেন্টরা তাদের আলইতালিয়া ইউনিফর্ম পরিহিত অবস্থায় দাঁড়ানোর পর তা খুলে ফেলেন। পোশাক খোলার সময় "আমরা আলইতালিয়া" স্লোগান দিয়েছেন তারা।

আলইতালিয়া তাদের কার্যক্রম বন্ধ করার পর এবং আইটিএ এয়ারওয়েজ ইতালিতে ন্যাশনাল ক্যারিয়ার হিসাবে স্থান নেওয়ার পর সংবাদটি প্রকাশ্যে আসে। জানা গেছে, আলইতালিয়ার সবাই নতুন এয়ারলাইনে কাজ পাননি।

আলইতালিয়ার ১০ হাজার ৫০০ কর্মীর মধ্যে দুই হাজার ৬০০ জন কাজ পেয়েছেন আইটিএ এয়ারওয়েজে। আইটিএ এয়ারওয়েজের নতুন অ্যাটেনডেন্ট সিএনএনকে বলেছেন, যারা নতুন এয়ারলাইনে চাকরি পেয়েছেন, তারা তাদের জ্যেষ্ঠতা হারিয়েছেন, বেতন কেটেছে তাদের এবং তারা কখন কাজ শুরু করবেন, সেটাও জানানো হয়নি।

আইটিএ প্রেসিডেন্ট আলফ্রেডো আল্টাভিলা বলেছেন, সকল কর্মচারী তাদের চুক্তির শর্তাবলীতে একমত হয়েছে। তবে ধর্মঘটের হুমকি জাতীয় লজ্জার বিষয় বলে মনে করেন তিনি।



আরও খবর