
পণ্যবাহী যানবাহনসহ মানিকগঞ্জের পাটুরিয়ায়
পাঁচ নম্বর ঘাটে ফেরি ‘শাহ আমানত’ একপাশে কাত হয়ে
ডুবে গেছে। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের
(বিআইডব্লিউটিসি) পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই ফেরিতে ১৭টি ট্রাক ছিল। তবে বিস্তারিত কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিসের
পাশাপাশি বিআইডব্লিউটিসির লোকজনও উদ্ধারকাজে অংশ নিচ্ছেন বলে তিনি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরিটি দৌলতদিয়া
ঘাট থেকে যানবাহন নিয়ে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে। এ সময় ফেরি থেকে দুই থেকে
তিনটি যানবাহন নামার পরই ফেরির একপাশ কাত হয়ে যায়। এতে ফেরিটি ডুবে যায়।

