
ক্যান্ডি টেস্টের
চতুর্থ দিনে শ্রীলঙ্কার একটি উইকেটও নিতে পারেনি বাংলাদেশি বোলাররা। পঞ্চম ও শেষ দিনে
বাংলাদেশের চেয়ে মাত্র ২৯ রানে পিছিয়ে থেকে মাঠে নেমেছে স্বাগতিকরা।
পাল্লেকেলে আন্তর্জাতিক
ক্রিকেট স্টেডিয়ামে রোববার (২৫ এপ্রিল) ব্যাট হাতে মাঠে নেমেছেন ৪১৯ বলে ২৩৪ রান করা
দিমুথ করুণারত্নে। তার সঙ্গে রয়েছেন ২৭৮ বলে ১৫৪ রান তোলা ধনাঞ্জয়া ডি সিলভা।
আগের দিনের ৩ উইকেটে ২২৯ রান নিয়ে খেলতে নেমে ব্যাটিং সহায়ক উইকেটের পুরো সুযোগটাই কাজে লাগিয়েছে লঙ্কান ব্যাটার। করুণারত্নে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। ৩ উইকেটে ৫১২ রান তোলার পর আলোক স্বল্পতায় আর শুরু হয়নি চতুর্থ দিনের খেলা।
এরআগে ৭ উইকেটে ৫৪১ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

