Logo
শিরোনাম

পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে নারীর মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ০৬ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৭৫০জন দেখেছেন
Image

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানিতে পড়ে লুৎফা বেগম (৪০) নামে এক স্বামী পরিত্যক্ত নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় সদরের হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া গ্রামে বাড়ির পাশ থেকে উদ্ধার করা হয়।

জানা যায়, স্বামীর মৃত্যুর পর থেকে সে ঝুলিপাড়ায় বাবা নওফেল ইসলামের বাড়িতে থাকতো।

স্থানীয়রা জানায়, দুপুরে ১২টার পর বাড়ি থেকে নিখোঁজ ছিল স্বামী পরিত্যক্ত লুৎফা বেগম। দুপুরে বাড়িতে খাবার খেতে না আসায় বাড়ির লোকেরা খোঁজাখুজি করে। এক পর্যায়ে তাকে দুপুরের পর বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে ভাসতে দেখে। স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে বাড়িতে নেয় পরিবারের সদস্যরা। এদিকে বিষয়টি থানা পুলিশকেও অবহিত করা হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক ভাবে জানা গেছে সে শারিরীক ভাবে মৃগী রোগে আক্রান্ত ছিলো।


আরও খবর