
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে বিভিন্ন জটিলতা ও কেন্দ্রের নির্দেশনা না থাকায় দীর্ঘ একযুগ পর অবশেষে নতুন কমিটি পেল তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার সময় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় আনুষ্ঠানিকতার মাধ্যমে নতুন কমিটি গঠন হয়। এ সময় আতাউর রহমানকে সভাপতি, পারভেজ বাবুকে সাধারণ সম্পাদক ও আব্দুর রশিদকে সাংগঠনিক সম্পাদক করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।
একই সাথে কমিটিকে আগামী সাত দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিকে গঠন করার নির্দেশ দেন তেতুলিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ।
জানা যায়, বিভিন্ন জটিলতা ও কেন্দ্রের নির্দেশনা না থাকায় দীর্ঘ এক যুগ ধরে বদলপুর ইউনিয়ন ছাত্রদলের কমিটির কার্যক্রম পরিচালনা করে আসছিলেন সাবেক সভাপতি মতিউর রহমান, সম্পাদক হাসিনুর রহমান লাবু।
ছাত্রদলের নতুন কমিটির সাধারণ সম্পাদক পারভেজ বাবু বলেন, উপজেলা কমিটি আগামী সাত দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। আমরা আশাবাদী আমাদের এই নতুন কমিটি সুন্দরভাবে দলের জন্য কাজ করে যাবে।
কমিটি ঘোষণার এর আগে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কমিটি গঠনের আনুষ্ঠিকতা শুরু হয়। এরপর বিএনপি'র নেত্রী বেগম খালেদা জিয়া ও ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দীর্ঘায়ু কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানিকতার সমাপ্তি ঘোষনা করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহব্বায়ক শাহাদাত হোসেন রন্জু, সদস্য সচিব রেজাউল করিম শাহিন, সাবেক ছাত্র নেতা হামিদুল হাসান লাবু সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

