
যুক্তরাষ্ট্রে এক বিমান দুর্ঘটনায় ‘টারজান’ ছবির বিখ্যাত
অভিনেতা জো লারা স্ত্রীসহ নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় মোট ৭ জন যাত্রী মারা গেছেন।
তাদেরকে বহনকারী বিমানটি যুক্তরাষ্ট্রের
নাশভিলে শহরের একটি লেকের কাছে বিধ্বস্ত হয়। শনিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে এ
ঘটনা ঘটে।
শনিবার (২৯ মে) টেনেসি হ্রদে বিমান বিধ্বস্ত
হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন টারজান খ্যাত তারকা জো লারা এবং তার স্ত্রী গোয়েন শাম্বলিন
লারা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
সিএনএনের খবর, ফেডারেল এভিয়েশন প্রশাসন
নিশ্চিত করেছে বিমানটিতে ৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে কেউ বেঁচে নেই।
উল্লেখ্য, মার্কিন এই অভিনেতা লারা ১৯৮৯
সালে টেলিভিশন চলচ্চিত্র ‘ম্যানহাটনে টারজান’- এ টারজান চরিত্রে
অভিনয় করেন। পরে তিনি ১৯৯৬-৯৭ সাল পর্যন্ত টেলিভিশন সিরিজ ‘টারজান : দ্য
এপিক অ্যাডভেঞ্চারস’ -এ অভিনয় করে বিশ্বব্যাপী দর্শকপ্রিয়তা
পান।

