Logo
শিরোনাম

প্লাস্টিক সার্জারি করেছেন দিশা পাটানি?

প্রকাশিত:শনিবার ১৬ জুলাই ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১১৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বলিউডে সাহসী অভিনেত্রী হিসেবে পরিচিত দিশা পাটানি। খোলামেলা পোশাক, স্টাইল সেন্সের জন্য প্রায়ই চর্চায় থাকেন তিনি। এক ভিলেন রিটার্নস ছবিতে শিগগির দেখা যাবে এ অভিনেত্রীকে। বর্তমানে ছবিটির প্রচারে দারুণ ব্যস্ত নায়িকা। সম্প্রতি নতুন একটি ছবির প্রমোশনে এসে নিজের লুকের জন্য ট্রলড হয়েছেন দিশা পাটানি। সাদা পোশাকে ভক্তদের সামনে ধরা দেওয়া দিশার মুখে স্পষ্ট পরিবর্তন দেখছেন নেটিজেনরা! এ নিয়ে নানান মন্তব্য করছেন তারা। কেউ কেউ মন্তব্য করেছেন, সার্জারি করানোর পর দিশাকে বিশ্রি লাগছে!

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী একজন মন্তব্য করেছেন, ওনার মুখে কী কোনো সমস্যা হয়েছে? বিশ্রি লাগছে! আরেকজন লিখেছেন, চোখের পাতায় কিছু একটা সমস্যা হয়েছে... দিশা। লিপ জব করানোর আগেই ভালো লাগত দিশাকে মন্তব্য আরেক ভক্তের। এক ভিলেন রিটার্নস-এর ট্রেলার প্রকাশের সময়ও ট্রলড হয়েছিলেন দিশা। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, নায়িকা প্লাস্টিক সার্জারি করেছেন কি না? আগেই দিশাকে বেশি ভালো লাগতো। যদিও প্লাস্টিক সার্জারির বিষয় এখনো কোনো মন্তব্য করেননি দিশা।

দিশা ছাড়াও এক ভিলেন রিটার্নস-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন অর্জুন কাপুর, জন আব্রাহাম এবং তারা সুতারিয়া। এটি একটি সাসপেন্স থ্রিলার ফিল্ম। ছবিটি পরিচালনা করেছেন মোহিত সুরি। ২০২২ সালের ২৯ জুলাই সিনেমাহলে মুক্তি পাবে এই ছবি।

নিউজ ট্যাগ: দিশা পাটানি

আরও খবর