Logo
শিরোনাম

পিসিবি অবুঝের মতো আচরণ করছে : আমির

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ২০১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পাকিস্তান ক্রিকেট নিয়ে আলোচনা যেন থামছেই না। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে চুক্তিতে রাখায় পিসিবির উপর চটেছেন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মাদ আমির। জানালেন, আন্তর্জাতিক ক্রিকেটে না ডাকলে ঘরোয়া চুক্তি দিয়ে তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না পাকিস্তান বোর্ড।

আমির সম্প্রতি বলেছেন আমি যদি আন্তর্জাতিক ক্রিকেটেই না খেলি, তাহলে আমাকে ঘরোয়া চুক্তি দিয়ে কী লাভ? তারা আমাকে এই চুক্তি দিয়ে নিয়ন্ত্রণ করতে চায়। পিসিবিতে অনেক শিক্ষিত মানুষ আছে কিন্তু তারা যেন অবুঝের মতো আচরণ করছে। এই প্রস্তাব দিয়ে আমাকে তারা নিয়ন্ত্রণে রাখতে চায়।

পাকিস্তান ক্রিকেট থেকে মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিসের সরে দাঁড়ানোর পরই শুরু সব আলোচনার। তখনই অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন আমির, এমনটা জানাচ্ছিল স্থানীয় সংবাদ মাধ্যম।

এরপরই এল পিসিবির ঘরোয়া চুক্তিতে তার অন্তর্ভুক্তির ঘোষণা। সম্প্রতি প্রকাশিত তালিকায় দেখা যায়, ক্যাটাগরিতে রাখা হয়েছে তাকে। আমির বোর্ডের এই সিদ্ধান্তের প্রতি ক্ষোভ জানিয়ে বলেন- তারা আমার সঙ্গে যোগাযোগ না করেই কিভাবে আমার নাম কেন্দ্রীয় চুক্তিতে দেয়। নাম দেওয়ার আগে আমার সাথে যোগাযোগ করা প্রয়োজন ছিলো। আমি পিসিবির এই চুক্তি ফিরিয়ে দিলাম।

চলতি বছরের জানুয়ারি মাসে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন আমির। নিজের পারফর্ম্যান্স নয়, তার সমস্যাটা যে ছিল পাকিস্তান দলের দুই কোচের সঙ্গে, সেটাও পরিষ্কার করে দিয়েছিলেন তিনি।

নিউজ ট্যাগ: মোহাম্মাদ আমির

আরও খবর