Logo
শিরোনাম

পিরোজপুরকে মডেল পৌরসভা গড়ার ঘোষণা দিলেন কামরুজ্জামান

প্রকাশিত:শনিবার ১২ ডিসেম্বর ২০২০ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ৩৯৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পিরোজপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. কামরুজ্জামান খান শামীম দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি গতকাল শুক্রবার ঢাকার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এ বিষয়ে কামরুজ্জামান খান শামীম বলেন, দলীয় মনোনয়ন লাভের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। দল আমাকে মনোনয়ন দিলে পিরোজপুর পৌরসভার মেয়র পদে বিজয় লাভ করে পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করবো। পিরোজপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আদর্শ পৌরসভা গড়ে তুলবো।

নিউজ ট্যাগ: পৌরসভা

আরও খবর