Logo
শিরোনাম

পিরোজপুরে নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান

প্রকাশিত:রবিবার ১১ জুলাই ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ৮১১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পিরোজপুর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসাবে যোগ দিচ্ছেন মোহাম্মদ সাইদুর রহমান, পিপিএম। তিনি বর্তমানে চট্টগ্রাম রেঞ্জ অফিস,ডিআইজি কার্যালয়ে এসপি হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলি করা হয়।

মাদারিপুরের সন্তান মোহাম্মদ সাইদুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ২৫তম ব্যাচে পুলিশ ক্যাডারে যোগ দেন। সর্বশেষ বৈশ্বিক মহামারি করোনা সংকটকালে তিনি  চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় পুলিশ সুপার (টিএম, আই এবং রোহিঙ্গা শরণার্থী) পদে কর্মরত থাকিয়া মানুষের বিপদে পাশে থেকে সুপার হিরো খ্যাতি অর্জন করেন।

তিনি মাদারিপুর জেলার সদর উপজেলার পেয়ারপুর গ্রামের মোহাম্মদ এবাদত খান ও রিজিয়া বেগম দম্পতির সন্তান। 


আরও খবর