
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় শহীদ সেনা কর্মকর্তাদের স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তাদের সামরিক সচিব। পরে স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও বিজিবি মহাপরিচালক শ্রদ্ধা নিবেদন করে।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় আনুষ্ঠানিকতা। শ্রদ্ধা নিবেদন করতে সবার জন্য খুলে দেয়া হয় স্মৃতিফলক।
শহীদ পরিবারের সদস্যরা তাদের স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে চোখের জল ফেলেন। পরে বিএনপি ও জাতীয় পার্টিসহ কয়েকটি রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

