Logo
শিরোনাম

‘পি কে হালদারকে ফিরিয়ে আনতে দুদককে সহযোগিতা করা হচ্ছে’

প্রকাশিত:সোমবার ২৩ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৩৮৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে বিদেশে পলাতক এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার ওরফে পি কে হালদারকে ফিরিয়ে আনতে দুদকে সহযোগিতার অংশ হিসেবে ভারতীয় ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে (এনসিবি) যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ।

সোমবার (২৩ মে) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে আল মানার হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ কনস্টেবল জনিকে দেখতে এসে সাংবাদিকদের জবাবে তিনি এ কথা বলেন।

বেনজির আহমেদ বলেন, মূলত এটি তার (পি কে হালদার) বিরুদ্ধে দুদকের মামলা। আমরা দুদককে সহযোগিতা করছি। ইতোমধ্যে এনসিবির মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এছাড়া সে দেশ থেকে পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এনসিবির মাধ্যমে গ্রেফতারের চেষ্টা করেছিলাম। আর এখন আমাদের সঙ্গে ভারতের এনসিবির সঙ্গে যোগাযোগ আছে।

উল্লেখ্য, গত ১৪ মে ভারতের পশ্চিমবঙ্গ থেকে পি কে হালদারকে গ্রেফতার করেছে দেশটি অর্থনৈতিক গোয়েন্দা বাহিনী ইডি। নাম বদলে দেশটিতে অবস্থান করছিল সে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও দুদকের অনুরোধে ভারতের অর্থ সংক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী পি কে হালদার ও তার সহযোগীদের গ্রেফতার করা হয়।


আরও খবর